ভারতে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৫০
আন্তর্জাতিক ডেস্ক
ছবি সংগৃহীত
ভারতজুড়ে আজ শুক্রবার পালিত হচ্ছে দশেরা তথা রাবণ বধ। সেই উৎসবে শামিল হয়েছিলেন ভারতের পাঞ্জাব রাজ্যের অমৃতসরের চৌরা বাজারে হাজারো জনতা। কিছুক্ষণ পরই তাদের আনন্দ রূপ নিলো বিষাদে।
উৎসুক জনতা যখন দাঁড়িয়ে রাবণ বধ দেখছিল ঠিক সে সময়ই আগেই ট্রেনের চাকার তলায় পিষ্ট হলেন শতাধিক মানুষ। যোধা ফটক নামে ওই এলাকায় এমন দুর্ঘটনায় এখনো পর্যন্ত ৫০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে৷ আহত আরো অনেকে৷ যাদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক৷ মৃতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা করা হচ্ছে৷ অমৃতসরের পুলিশ কমিশনার শুধাংশু শেখর বিবিসিকে বলেছেন, আরো কমপক্ষে একশ মানুষ আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, রেললাইনের পাশে দাঁড়িয়ে রাবণ বধ দেখছিলেন প্রায় এক হাজার মানুষ। এর মধ্যে মহিলা এবং শিশুরাও ছিলেন। এমন সময় রাবনের গায়ে লাগানো বাজিগুলিও ফাটতে শুরু করে। কিছু রকেট এবং বাজি ছিটকে আসে ভিড়ের দিকে। ভয়ে অনেকেই পাশের রেললাইনের উপর উঠে আসেন। ঠিক সময় উল্টোদিকে থেকে আসছিল একটি দ্রুতগতির ট্রেন। চালক হর্ন দিলেও অনেকেই তা শুনতে পাননি। অনেকেই সেসময় ফোনে রাবণ বধের ছবি ভিডিও তুলতেই ব্যস্ত ছিলেন। তাই ট্রেন আসার দিকে কারোর খেয়াল ছিল না।
অনেকেই ট্রেনের চাকার তলায় পিষ্ট হন। এদিকে, ঘটনায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে মনে করা হচ্ছে৷ ইতিমধ্যে শুরু হয়েছে উদ্ধারকাজ।
নিউজওয়ান২৪/এমএম/এমএস
- ইমরান খানের স্ত্রী শুকরের মাংস পাকান!
- পাকিস্তানি পরমাণু হামলা ঠেকাতে পারবে না ভারত: রুশ বিশেষজ্ঞ
- কুয়েতে সীমিত আকারে বাংলাদেশি পুরুষ গৃহকর্মী নিয়োগের অনুমোদন
- অভিযানে পিস্তল জ্যাম, দারোগা মুখে বললেন ‘ঠা ঠা’! (ভিডিও)
- থাই-উপসাগরের তলায় শুয়ে আছে ফ্লাইটএমএইচ৩৭০!
- ‘বিশেষ অঙ্গ’ বড় হওয়ায় আদালতে প্রেমিকার অভিযোগ!
- এবার সৌদিতে প্রকাশ্যে নারী নিগ্রহ
- কে হবে শ্রেষ্ঠ ‘গাই সুন্দরী’!
- নেপালে পাহাড়ি এলাকায় কলেজবাস খাদে, নিহত ২১
- যে তিন কারণে `মনহুশ` রাহুল!
- মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আসছে!
- ভুটানের প্রধানমন্ত্রী হলেন ময়মনসিংহ মেডিকেলের ছাত্র
- ‘সিমেন্টের ব্যাগ’-এ বিয়ের পোশাক!
- শান্তিমিশনে যৌন হয়রানি: ২ ভারতীয় সেনার শাস্তি
- পাপোষে হিন্দু দেবদেবী ও কোরানের ছবি: বিতর্কে অ্যামাজন

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
কোরবানির গরু কিনলে ছাগল উপহার
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়